পঞ্চগড় প্রতিনিধি: পহেলা আগষ্ট কালো দিবস পালন, অনতিবিলম্ব জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়ন, দ্রব্য মূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে জামায়াতে ইসলামী গণমিছিল ও সমাবেশ করেছে। শনিবার বিকালে পঞ্চগড় জজকোর্টের সামনে হতে গণমিছিল বের করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা গনমিছিলের আয়োজন করে।
গণমিছিলটি সড়ক প্রদক্ষিন করে শহরের পঞ্চগড় তেতুঁলিয়া মহাসড়কের শেরেবাংলা পার্ক চত্বরে এসে শেষ হয়। পরে জুলাই মঞ্চে সমাবেশ করে জামায়াতে ইসলামী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ইকবাল হোসাইন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকার অবৈধ ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল। তারা মৌখিক ভাবে বাতিল করলেও কাগজ কলমে করতে পারেনি। জামায়াতে ইসলামী আগেও ছিল এখনো আছে। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে ফ্যাসিস্ট সরকার আগেও টিকতে পারেনি এখনো টিকতে পারবেনা। কোন অজুহাত দিয়ে নারী কেলেঙ্কারির ঘটনা চাপা দেয়া যাবেনা।
জামায়াতে ইসলামী ১লা আগষ্টকে কালো দিবস হিসেবে ঘোষনা করেছিল। আমরা জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন চাই। জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগনের সাথে বেইমানী করেছে। গন ভোটের পক্ষে রায় নিতে ভোট চেয়েছিল। ১২ ফেব্রূয়ারী জাতীয় সংসদ ও গনভোট অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে গনভোটের রায় না দিয়ে সরকার তালবাহনা শুরু করে দিয়েছে। সংবিধান সংশোধন করে গনভোটের রায় প্রদান করার কথা থাকলেও দূর্নীতি আর লুটপাট করার জন্য গনভোটের রায় প্রদান করা হচ্ছে না। গনভোট যদি অবৈধ হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনও অবৈধ। দেশকে দূর্নীতি মুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর করতে হবে। জুলাই শপধ বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী হয়ে পড়ছে।
গনমিছিল ও সমাবেশে পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পৌর জামায়াতের সেক্রেটারি এডভোকেট নাসির উদ্দিন সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন,
পঞ্চগড় পৌর আমীর মাওলানা জয়নাল আবেদীন, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়েদ নুরে আলম, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি আবুল বাশার বসুনিয়া, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান।
এদিকে, গণভোটের রায়, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে অদম্য জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার বাজার থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলটি। এসময় শিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিত করে গণহত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়।
