বোদা পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় সাগর আলী (৪০) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায় শনিবার (৮ আগষ্ট) বিকালে কোম্পানির কাজে পঞ্চগড় থেকে বোদায় আসার সময় উপজেলার ময়দানদিঘী কিসমত হরিপুর নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এ সময় ট্রাকের ধাক্কায় তার মাথায় গুরুতর জখম হয়।
ঘটনাস্থলে বাইক চালক সাগর আলী গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত সাগর আলী রাজশাহী চারঘাট এলাকার শিবপুর এলাকার বাসিন্দা। বেঙ্গল পলিমা গ্রুপের চাকরির সুবাদ দীর্ঘদিন থেকে পঞ্চগড়ে বসবাস করে আসছে।
