ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
August 9, 2026 3:19 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি: মাগুরায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবিতে এ র‍্যালি এ আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার দুপুরে মাগুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদ জেললা শাখার উদ্যোগে শহরের নোমানী ময়দান থেকে র‍্যালিটি বের হয়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নোমানী ময়দানে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র‍্যালিতে নেতৃত্ব দেন আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমন্বয় পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি শিশির রায় ও সাধারণ সম্পাদক সুবোধ বাগদী ও বি ডি ই’ আর এমের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস (মন্টু)। এ সময় সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‍্যালি ও আলোচনা থেকে আদিবাসীদের ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।