ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রায় সাড়ে নয় লক্ষ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়ে এবং ব্যতিক্রমধর্মী কাজের জন্য আটোয়ারীর খাল খনন কর্মসূচি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন

Mahamudul Hasan Babu
August 10, 2026 8:03 am
Link Copied!

মোঃজাহেরুল ইসলাম, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: প্রায় সাড়ে নয় লক্ষ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়ে এবং ব্যতিক্রমধর্মী কাজের জন্য পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন বাকডোকরা খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন। সারাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান এর অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচির আওতায় উক্ত প্রকল্পের কাজের মুল্যায়ন সহ সার্বিক বেশ কিছু বিষয় নিয়ে গত ৮ আগষ্ট প্রধামন্ত্রীর কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সারা দেশ থেকে ৮৪ টি উপজেলার নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। আমাদের উপজেলার বাকডোকরায় সম্প্রতি কাজ শেষ হওয়া খাল খনন কর্মসূচিতে মোট বরাদ্দ ধরা হয় ৫১ লক্ষ ৫৩ হাজার ৯৯৫ টাকা। উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও ব্যয়ের বিষয়টি ব্যাপক তদারকি করার পর উক্ত প্রকল্পের অব্যয়িত ৯ লক্ষ ৩৯ হাজার ১৯১ টাকা সরকারী কোষাগারে ফেরৎ দিয়ে সর্বোচ্চ ভালো কাজের প্রশংসা কুড়িয়ে প্রধানমন্ত্রী কর্তৃক শুভেচ্ছা প্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য যে, দেশব্যাপী খাল খনন কর্মসূচি প্রকল্পে শুধুমাত্র আটোয়ারী উপজেলার কর্মসূচিতে ড্রেনের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি প্রধানমন্ত্রীর চোখে অসম্ভব ভালো লাগলে, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রশংসা কুড়িয়ে শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী সহ প্রকল্প সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রী আটোয়ারী উপজেলার খাল খনন প্রকল্পের দুই ধারে সবুজ ঘাস লাগানোর বিষয়টি পরবর্তী এ জাতিয় সকল প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত সকল কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।