ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় এসএসসির ফলে শতভাগ পাসের চমক দেখাল আইডিয়াল ইনস্টিটিউট

Mahamudul Hasan Babu
August 10, 2026 2:06 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: ​দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষায় গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হারের খণ্ডিত চিত্রের মাঝেই বাগেরহাটের শরণখোলা উপজেলায় অনন্য সাফল্য অর্জন করে চমক সৃষ্টি করেছে সদ্য প্রতিষ্ঠিত ‘আইডিয়াল ইনস্টিটিউট’। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে, যার মধ্যে ৭ জন গোল্ডেন এ+ সহ মোট ১০ জন জিপিএ-৫, ১০ জন ‘এ’ গ্রেড এবং ৮ জন ‘এ-মাইনাস’ পেয়েছে; প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুগ্ম সচিব ড. কে এম মামুন উজ্জামানসহ শিক্ষক ও অভিভাবকদের নিবিড় পরিচর্যাকেই এই অভাবনীয় প্রাপ্তির কারণ হিসেবে উল্লেখ করেছে গোল্ডেন এ+ পাওয়া শিক্ষার্থী রাইয়ান জমাদ্দার ও সাবিহা ইয়াসমিন। তবে আইডিয়াল ইনস্টিটিউটের এই অভূতপূর্ব সাফল্যের উল্টো পিঠে উপজেলার শীর্ষ ও ঐতিহ্যবাহী রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলে দেখা গেছে চরম বিপর্যয়—১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ জনই অকৃতকার্য হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল, যার পেছনে শিক্ষকদের শ্রেণিকক্ষে অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন সাংবাদিক আছাদ তালুকদার ও সাবেক ছাত্রনেতা মামুন গাজী। অন্যদিকে উপজেলার তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজে ৪৫ জনের মধ্যে মাত্র ১৪ জন পাস করলেও নাহিদ ইসলাম নামে এক শিক্ষার্থী গোল্ডেন এ+ অর্জন করেছে এবং শরণখোলা মহিলা দাখিল মাদ্রাসায় পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৩৩ শতাংশে; সামগ্রিকভাবে আইডিয়াল ইনস্টিটিউটের শতভাগ পাসের উজ্জ্বল দৃষ্টান্তের পাশে অন্যান্য প্রতিষ্ঠানের এমন নাজুক পরিস্থিতিতে চরম অসন্তোষ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও দায়ী শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানিয়েছে ক্ষুব্ধ অভিভাবকরা।