ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন

Mahamudul Hasan Babu
August 10, 2026 4:10 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করো’Ñএই দাবিতে রংপুরের পীরগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রমিডিয়াস মুর্মুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী লুমুম্বা লুমু, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, অধ্যাপক কামরুজ্জামান, সঞ্জীব বিশ্বাস, দেলোয়ার হোসেন, ফিলিমন মুর্মু ও রোজিনা সরেনসহ অনেকে।
বক্তারা বলেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান ও ভ‚মিহীন কল্যাণ সমিতির সম্পাদক দেলোয়ার হোসেনসহ পাটগ্রামের আদিবাসীদের বিরুদ্ধে বন বিভাগের দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান।