মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃপ্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক গুরুত্বপূর্ণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জে কৃষি কার্ড বাস্তবায়ন ও কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কোচরপাড়া পাঁচমাথা-কাদিরাবাদ এলাকায় কৃষি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চলমান কৃষি তথ্য সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহŸায়ক (উপমন্ত্রী পদ মর্যদা প্রাপ্ত) সাইফুল ইসলাম।
এ সময় কৃষকদের তথ্য সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ ও কৃষি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি। কৃষকদের প্রকৃত তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে সরকারি কৃষিসেবা ও সহায়তা সহজে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কার্যক্রম পরিদর্শনকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী চৌধুরী পলাশ ও সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ ও রোপন কার্যক্রম উদ্বোধন করেন।
—
