ঢাকাWednesday , 12 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় চোরাই মালামালসহ ২ চোর আটক

Mahamudul Hasan Babu
August 12, 2026 3:08 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় চোরাই মালামাল সহ দুই চোরকে আটক করেছে বোদা থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মাড়েয়া ফুটকিবাড়ী পাগলপাড়া গ্রামের হামির উদ্দীনের পুত্র সাব্বির ইসলাম (২০) ও মাড়েয়া কাউয়াখাল গ্রামের আ: মালেক এর পুত্র মমিনুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা, মনিটর ও গ্যাসের চুলাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বোদা থানার এসআই খুরশীদ আলম নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই দুই আসামিকে আটক করার পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে এবং সফল অভিযান চালিয়ে মালামালসহ আসামিদের আটক করে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ সর্বশেষ