ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

Mahamudul Hasan Babu
August 17, 2026 3:24 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপারের অনুপ্রেরণায় রামগতি থানা পুলিশের উদ্যোগে উপজেলার চর আলগী ইউনিয়নের রামদয়াল বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদকবিরোধী র‍্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামসুল আলম। এ সময় রামগতি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
র‍্যালিটি রামদয়াল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতন ও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির কারণে কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটলেও স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা সফলভাবে সম্পন্ন হয়।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।