ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি কর্মকর্তার দ্বি-খন্ডিত মরদেহ রেললাইন থেকে উদ্ধার 

Mahamudul Hasan Babu
August 18, 2026 6:11 pm
Link Copied!

রওশন আলম পাপ্পু, ডোমার (নীলফামারী) সংবাদদাতা:-নীলফামারীর ডোমারে রেললাইনে কাটা পড়ে মীর তানভীর আহমেদ (২৯) নামে এক কৃষি কর্মকর্তার দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তিনি দেবীগঞ্জ কৃষি ফার্মের গম গবেষণা কেন্দ্রের খামার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের শিমুলতলী সংলগ্ন রেলেগট এলাকা থেকে তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হলেও দ্বি-,খন্ডিত মাথাটি মঙ্গলবার সকালে ঘটনাস্থলের পাশে ধান ক্ষেত থেকে উদ্ধার হয়। অনেকেই ধারনা করেছিলেন ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন তবে নিহতের পরিবারের ধারনা তাকে কেউ হত্যা করে লাশ রেললাইনে ফেলে রেখে যায়।

নিহত মীর তানভীর আহমেদ মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তাঁর বাবা মীর বজলুর রশিদ জাজিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। তানভীর তাঁদের পরিবারের দ্বিতীয় ছেলে। তিনি ৪৫তম বিসিএসে কৃষি কর্মকর্তা পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

নিহতের বাবা মীর বজলুর রশিদ বলেন, ‘আমাদের পরিবার অত্যন্ত সুখী। পরিবারের সদস্যদের মধ্যে কখনো কোনো কলহ বা বিরোধ ছিল না। তবে দিনাজপুরে কর্মরত থাকার সময় আমার ছেলে ওই এলাকার কয়েকজন দুর্নীতিবাজ ব্যক্তির সঙ্গে বিরোধে জড়িয়েছিল। সেই বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। তিনি ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি  প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।