ঢাকাTuesday , 18 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় আর নেই।

Mahamudul Hasan Babu
August 18, 2026 6:13 pm
Link Copied!

এম,এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় আর নেই। তিনি আজ মঙ্গলবার রাত ১০ টা বেজে ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তির পরলোক গমনের খবরে রাজনৈতিক অঙ্গনসহ তাঁর জন্মস্থান দিনাজপুরের বিরলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবীণ এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি বহু গুণ গ্রাহী এবং রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। বাবু সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি তৎকালীন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসাবে দিনাজপুর-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সাবেক এই মন্ত্রীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
তাঁর শেষকৃত্যের সময়সূচি পরবর্তীতে পারিবারিকভাবে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।