ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

Mahamudul Hasan Babu
August 19, 2026 11:00 am
Link Copied!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় কৃষকদের কাছ থেকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর বাজার ও পাকুরিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন।

অভিযানে আবাদপুকুর বাজারের সার ডিলার শহিদুল ইসলাম ফটিককে ১২ হাজার টাকা ও  সুধীর ট্রেডার্স সার ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বাজার মনিটরিং করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অতিরিক্ত দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সেজন্য প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

স্থানীয় কৃষকরা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে স্বাগত জানিয়েছেন। তাদের প্রত্যাশা- কৃষি উপকরণের দাম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার।