ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Mahamudul Hasan Babu
August 22, 2026 1:55 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি :মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদপুর উপজেলা যুব বিভাগের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২২ আগস্ট শনিবার বিকেলে উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী এ খেলায় রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদ্বশ বনাম বালিদিয়া ইউনিয়ন ফুটবল একাদ্বশ অংশ গ্রহন করে। খেলায় বিনোদপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
উদ্বোধনী এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা কবির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক জাফরী ও মহম্মদপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। অধ্যাপক তৌহিদুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা।
স্থানীয় যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করতে ও মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।