ঢাকাSaturday , 22 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে নসিমনের ফর্ক ভেঙে চালকের মৃত্যু

Mahamudul Hasan Babu
August 22, 2026 1:56 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।।মাগুরার মহম্মদপুরে কোম্পানির কাজে ব্যবহৃত তিন চাকার নসিমন গাড়ির ফর্ক ভেঙে সুজয় সাহা (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজপাট কচাতলা নামক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজয় সাহা বিনোদপুর এলাকার দুধ কুমার সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিলার পয়েন্টের পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ওই নসিমন গাড়িতে কোকাকোলা ও বিভিন্ন ধরনের পানি বোঝাই করা ছিল। গাড়িটি কলমধারী এলাকা থেকে রাজাপুরের দিকে যাওয়ার পথে রাজপাট কচাতলা সড়কে এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির ফর্ক ভেঙে যায়। এতে চালক সুজয় সাহা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর বাজারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয় ।
সুজয় সাহার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.শামীম আহম্মেদ বলেন,দুর্ঘটনায় মৃত্যুর পর মহম্মদপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে। এবং
মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।