ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালত কার্যক্রমের প্রচার-প্রচারণা নিয়ে সমন্বয় সভা

Mahamudul Hasan Babu
September 15, 2026 3:00 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদারে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরদার মোস্তফা শাহীন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের কাছে এর সেবা ও সুবিধা পৌঁছে দেওয়া এবং গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর প্রচার-প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।