ঢাকাTuesday , 15 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নগদা শিমলায় আনছার আলী সাগরের নেতৃত্বে ১৫০ মোটরসাইকেলের শোভাযাত্রা

Mahamudul Hasan Babu
September 15, 2026 4:18 pm
Link Copied!

রাহাত শরীফ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনছার আলী সাগরের নেতৃত্বে প্রায় ১৫০টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শোভাযাত্রার আগে মোনাজাত ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মোনাজাত শেষে আনছার আলী সাগরের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

এ সময় নগদা শিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন সড়কে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

সমাবেশে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আনছার আলী সাগর। তিনি বলেন, “আমি বিগত দিনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। ইনশাআল্লাহ, এবারও আমি নির্বাচনে অংশগ্রহণ করব। দল আমাকে মনোনয়ন দেবে—এ ব্যাপারে আমি আশাবাদী এবং সেই প্রত্যাশাই রাখি।”

মোটরসাইকেল শোভাযাত্রায় নগদা শিমলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।