ঢাকাWednesday , 16 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেরপুর সদর উপজেলার কৃষক নেতা জাহিদ হাসান।

Mahamudul Hasan Babu
September 16, 2026 2:19 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক নেতা জাহিদ হাসান। মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জানা গেছে, জাহিদ হাসান বাড়ি থেকে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।