মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা : নিষিদ্ধ ঘোষিত সংগঠন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) বাদ মাগরিব বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, যুগ্ন আহ্বায়ক নুরুল ইসলাম বরাত, আলতাফ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল আলীম, শাহিন উপজেলাছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা,আতাউর রহমান খোকন, লিয়াকত আলী লিটন, মোজাম্মেল হক মোজাম সহ প্রমুখ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন দিলপাশার ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি এখন সাংবাদিক সেজেছে ও আরো অনেকেই এখন তথা কথিত সাংবাদিক সেজেছে।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে এসব অপতৎপরতা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।পাশাপাশি দেশের গণতন্ত্র, আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
