ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে ইকরা মডেল মাদ্রাসায় সিরাতুন্নবী উপলক্ষে ইসলামিক অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
September 18, 2026 1:43 pm
Link Copied!

স্টাফরিপোর্টার ( মাগুরা)।।মাগুরার মহম্মদপুরে সিরাতুন্নবী (স.) উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের জোকা দক্ষিণপাড়ায় অবস্থিত ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘মেধা-প্রতিভায় আপনার সন্তানকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব অত্র মাদ্রাসার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঃ মাওঃ আঃ জব্বার। ইকরা মডেল মাদ্রাসার চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা হাফেজ রবিউল ইসলামের সভাপতিত্বে
দোয়া পরিচালনা করেন বড়রিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আখতারুজ্জামান।

এ সময় ইকরা মডেল মাদ্রাসার সভাপতির মুশফিকুর রহমানের প্রতিনিধি (ভারপ্রাপ্ত) সভাপতি মাহাবুর বিশ্বাস, সহ-সভাপতি মাসুদুর বিশ্বাস,
সদস্য সচিব,মাসুদুর রহমান মাসুদ, অভিভাবক প্রতিনিধি মাস্টার জাহিদুল ইসলামসহ
মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।