ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় প্রকাশ্য দিবালোকে গৃহবধূকে কুপিয়ে জখম!

Mahamudul Hasan Babu
September 18, 2026 1:46 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি // মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য দিবালোকে নাজমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে মারাত্মক আহত করেছে দূর্বৃত্তরা। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের প্রবাসী রইচ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাজমা খাতুনের অভিযোগ, মহেশপুর গ্রামের কামাল মৃধার সাথে জমি কেনার জন্য ২৫ লাখ টাকা দিই। যার চেকে ১০ লাখ টাকা এবং স্ট্যাম্পে ১৫ লাখ টাকার কোর্টে মামলা রয়েছে। মামলা তোলার জন্য দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদিপ আমাকে চাপ দিয়ে আসছে। এ ব্যাপারে তিনি আমার কাছ থেকে ৫০ হাজার টাকাও চাঁদা নিয়েছেন। আরো ১ লাখ টাকা চেয়েছেন। না দেওয়ায় এবং মামলা তুলে না নেওয়ায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে ব্যাংকে যাওয়ার পথে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় একটি প্রাইভেট কার যার নাম্বার ঢাকা মেট্রো ৩৬-০৯৫৫ তারা এসে আমাকে অপহরণের চেষ্টা করে। পরে মিরুল মৃধা, কুতুব মৃধা, মুকুল মৃধা আমাকে ইজিবাইক থেকে নামিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। গাড়িতে আরো অনেকে ছিলো। এ ঘটনা রফিকুল আলম প্রদিপ ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম প্রদিপ বলেন, আমি এ ব্যাপারে কোন কিছুই জানিনা। আমার ইন্দনে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি উনাকে চিনি না।

এ ব্যাপরে মাগুরা সদর থানার ওসি তদন্ত আবুবক্কার বলেন, অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।