ঢাকাFriday , 18 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীর কাথুলী ইউনিয়নে ১ম কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশিপ -২০২৬

Mahamudul Hasan Babu
September 18, 2026 1:56 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম  মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর ১নং কাথুলী ইউনিয়নে ১ম কমিউনিটি পুলিশের উদ্যোগে গাংনী থানা পুলিশের আয়োজনে অনূর্ধ্ব ২০ বছরের যুব সমাজের খেলোয়াড়দের নিয়ে কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে|
‘মাদক দ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ্য সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খেলা ধূলার আয়োজন করা হয়েছে|
কাবাডি চ্যাম্পিয়নশিপ-এ কাথুলী ইউনিয়নের লাল এবং সবুজ দল অংশগ্রহন করে| খেলায় টান টান উত্তেজনার মধ্য দিয়ে লাল দল বিঝয় লাভ করে| দুটি লোনা পয়েন্টসহ লাল দল ৪০ পয়েন্ট লাভ করে| অপরদিকে কোন লোনা পয়েন্ট না পেয়ে ৩৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়| ইউনিয়নের গাঁড়াবাড়ীয়ার কুতুবপুর স্কুল এন্ড কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে কাবাডি চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হয়|
আজ শুক্রবার (১৮ সেপ্টে¤^র ) বিকেল সাড়ে ৪ টার সময় গাঁড়াবাড়ীয়ার কুতুবপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলায় প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন করেন মেহেরপুর পুলিশ সুপারের বিশেষ প্রতিনিধি এডিশনাল পুলিশ সুপার জামিলুর রহমান|
কাবাডি চ্যাম্পিয়নশীপে সভাপতিত্ব করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী|
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কাথুলী &ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন মহাম্মদ,বিএনপি নেতা পলাশসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ |
ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান| সহকারী রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন, বাফুফের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারী আব্দুল মাবুদ, জাফর ইকবাল ও আহসান হাবীব| খেলা পরিচালনায় সহযোগী হিসেবে আতর আলী ও সাইফুল ইসলাম টুটুল উপস্থিত ছিলেন| স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীণ ক্রীড়াবিদ সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম|
খেলা শেষে গাংনী থানা পুলিশের সৌজন্যে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের পুরস্কার উপহার দেয়া হয়|
খেলার ধারাভাষ্যে ছিলেন, গাংনী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ক্রীড়া সংগঠক সুলেরী আলভী|
দুটি শক্তিশালী দলের খেলা উপভোগ করতে অসংখ্য পুরুষের পাশাপাশি মহিলা ও কোমলমতি শিশুসহ নানা বয়সের দর্শকরাও উপস্থিত ছিলেন|