ঢাকাSaturday , 19 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির সমাবেশ।

Mahamudul Hasan Babu
September 19, 2026 9:03 am
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি।গোপালগঞ্জে ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৯-সেপ্টেম্বর) সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর সাব রেজিস্টার অফিস প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শাখার দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম এ মান্নান।

সাতদফা দাবির মধ্যে রয়েছে ১- দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২-দলিল প্রতি সম্মানী ভাতা নুন্যতম ৫-হাজার টাকা বাস্তবায়ন করতে হবে।
৩- লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না ও দলিল রেজিষ্ট্রী করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।
৪- থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে।
৫- থানা ও জেলা কার্যালয়ে সরকারী খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।
৬- যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারনে দলিল লেখা/মুসাবিদা কারক হিসাবে দলিল লেখকদের আসামী করা যাবে না
৭- দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

এ সময় দলিল লেখক সমিতির গোপালগঞ্জ সদর শাখার সভাপতি ফায়েকুজ্জামান সিকদার, সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান রাসেল, আমিনুল ইসলাম টিক্কা, জাহিদ মোল্লাসহ গোপালগঞ্জের পাঁচটি উপজেলার দলিল লেখক সমিতির সভাপতি সেক্রেটারি সহ সকল দলিল লেখক সদস্যরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি রেখে বলেন, আমরা গোপালগঞ্জ থেকে আপনাকে তিনটি আসনে সংসদ সদস্য উপহার দিয়েছি। আমাদের সন্তানদের মুখের দিক চেয়ে আমাদের দাবি মেনে নিন। এছাড়া আরো বলেন, মেনে না নিলে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।