ঢাকাMonday , 26 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে সাংবাদিক মিফতাহুলকে সভাপতি করে বসুন্ধরা শুভসংঘের ৪০ সদস্যের কমিটি ঘোষণা

Mahamudul Hasan Babu
October 26, 2026 4:53 pm
Link Copied!

পীরগঞ্জ,রংপুর প্রতিনিধি:রংপুরের পীরগঞ্জে সাংবাদিক মিফতাহুল ইসলামকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক ও সোবাহান সাদিককে সাংগঠনিক সম্পাদক করে বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ অক্টোবর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কন্ঠের জ্যেষ্ঠ সহ- সম্পাদক জাকারিয়া জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্য মাহমুদুল ও মনিরুল ইসলাম বলেন, নতুন এই কমিটির মাধ্যমে পীরগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করছেন। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
তারা আরও আশা প্রকাশ করেন, নতুন কমিটির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় পীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সংগঠনটি কাজ করে যাবে।