ঢাকাWednesday , 28 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রামগতিতে পুলিশের অভিযানে ৭ আসামি গ্রেপ্তার, ১০টি পরোয়ানা নিষ্পত্তি

Mahamudul Hasan Babu
October 28, 2026 1:15 pm
Link Copied!

আবু সালমান রামগতি (লক্ষীপুর)লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের ধারাবাহিক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ মোট ১০টি পরোয়ানা মুলতবি ছিল। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত রামগতি থানার একাধিক চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সুপারের সক্রিয় তত্ত্বাবধানে এবং রামগতি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,চর রমিজের ৭ নম্বর ওয়ার্ডের নোমান, চর মেহারের মনির হোসেন, পূর্ব চরসীতার রাকিব, চরসীতার তবারক আলী, বড়খেরীর ৯ নম্বর ওয়ার্ডের শাখাওয়াত হোসেন এবং চরসীতার ছিদ্দিক ও সেকু। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাঁদের বিরুদ্ধে রামগতি থানার জিআর ও সিআর মামলাসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ছিল। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিদের বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে