ঢাকাMonday , 9 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে  ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার

Mahamudul Hasan Babu
November 9, 2026 1:28 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৪৭ বিজিবি।

সোমবার (৯ নভেম্বর) ভোরে কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মোল্লাপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি চৌকস টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদগুলোর আনুমানিক সিজার মূল্য ৭৫ হাজার টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট রাশেদ কামাল রনি দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।