ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে আদালত বিষয়ক সক্ষমতা বাড়ানোর জন্য আলোচনা সভা অনুষ্ঠিত 

Mahamudul Hasan Babu
November 20, 2026 6:39 am
Link Copied!

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অপেক্ষাকৃত দূর্বল কার্যসম্পাদনকারী ইউনিয়ন পরিষদগুলিতে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বাড়ানোর জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পাল্টাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে পাল্টাপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থায়নে এবং ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পযার্য়) প্রকল্প উপজেলা সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌসী এর পরিচালনায় বক্তব্য রাখেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ ইব্রাহিম আলী, জাসাস বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। এসময় ইউপি সদস্য, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।