ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

Mahamudul Hasan Babu
November 25, 2026 12:58 pm
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মাগুরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতায় এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুবায়েত হোসেন খান।

জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য দেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আকতার হোসেন, সদস্য কুতুব উদ্দিন, আমিনুর রহমান খান পিকুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আ: রহিমসহ অরো অনেকে।

টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয়েছে খুলনা জেলা ও চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দল। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১ ডিসেম্বর শেষ হবে।