ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Mahamudul Hasan Babu
November 26, 2026 10:38 am
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : “ রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ ” এ প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ়্য র‌্যালি বের হয়। র‌্যালিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, সাংবাদিক ইউসুফ আলী, আনিসুর রহমান, ডেইরী খামারী ফরহাদ কবীর, মুরগী খামারী মশিউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে এগিয়ে নিতে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা। আলোচনায় প্রাণিসম্পদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, রোগ প্রতিরোধে খামারে বায়োসিকিউরিটি মেনে চলা এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন এলাকার খামারি, ভেটেরিনারি পল্লী চিকিৎসক ও ভেটেরিনারি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।