বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবিরের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকিউল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামি আমির মিজানুর রহমান ও এনসিপি নেতা মাসুম বিল্লাহ প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের অবদান অপরিসীম। এ খাতের টেকসই উন্নয়নে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখা জরুরি। প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও মান বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা তৈরি করতে হবে। এ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
—
