ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারের মধ্যে ছাগল বিতরণ

Mahamudul Hasan Babu
November 26, 2026 1:54 pm
Link Copied!

আমিনুর রহমানঃ যশোরের অভয়নগরে আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ৩০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দরিদ্র পরিবারের মধ্যে ৬০টি মা ছাগল ও প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে ও বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের (বিকেএফ) বাস্তবায়নে ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার মাইলপোস্ট এলাকায় বন্ধু কল্যাণ ফাউন্ডেশন চত্বরে ১২টি পরিবারের মধ্যে ২৪টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। এর আগে গত সোমবার ১৮টি পরিবারের মধ্যে ৩৬টি ছাগল ও সনদপত্র বিতরণ করা হয়। পৃথক অনুষ্ঠানে মোট ৩০টি পরিবারের মধ্যে ৬০টি ছাগল বিতরণ করা হয়েছে।
ছাগল ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক এস এম ফারুক হোসেন। এসময় বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া জানান, আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া ও পাইকপাড়া গ্রামের ৩০টি হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারর মধ্যে ৬০টি মা ছাগল এবং ছাগল প্রতিপালন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে।