মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জেঘটনার তারিখ ও সময়ঃইং ১৩/০৪/২০২৬ তারিখ সময় অনুমান ১৮.২০ ঘটিকা।
ঘটনাস্থলঃ-মোরেলগঞ্জ থানাধীন ২ নং পঞ্চকরণ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কুমারিয়া জোলা গ্রামের পঞ্চকরণ নতুন বাজার হইতে কুমারিয়া জোলা এর মধ্যবর্তী ইটের রাস্তার দক্ষিণ পাশে কুমারিয়া জোলা সুইজগেটের সন্নিকটে কুমারিয়া জোলা খালের মধ্য ।
ঘটনার বিবরনঃ ইং ১৩/০৪/২৬ তারিখ বিকাল অনুমান ১৭.৫৫ ঘটিকার সময় স্থানীয় গ্রাম পুলিশ মোহাম্মদ আলী হোসেন মাধ্যমে জানা যায় যে মোরেলগঞ্জ থানাধীন কুমারিয়া জেলা ৭ নং ওয়ার্ডের কুমোরিয়া জেলা সুইজগেটের সন্নিকটে নতুন বাজার হইতে কুমারিয়া জেলা এর মধ্যবর্তী ইটের রাস্তার দক্ষিণ পার্শ্বে খালের কিনারায় কচুরিপানার মধ্যে কুকুরে মানুষের পায়ের খন্ডিত অংশ টানাটানি করছে। উক্ত সংবাদ পাইয়া এসআই (নিঃ) মোঃ নাসির উদ্দিন বিকাল ১৮.২০ ঘটিকার সময়ে ঘটনাস্থলে যায় এবং দেখতে পায় যে মানুষের বাম পায়ের হাঁটুর উপর হইতে পায়ের পাতা পর্যন্ত একটি খন্ডিত অংশ। স্থানীয় সাক্ষীদের সামনে খন্ডিত অংশটি বিধি মোতাবেক হেফাজতে নেয় এবং আইন আনুক ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে আইন-শৃংখলার পরিস্থিতি স্বাভাবিক আছে। উক্ত ঘটনার বিষয়ে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
উদ্ধারঃ মানবদেহের বাম পায়ের হাঁটুর উপর হইতে পায়ের পাতা পর্যন্ত খন্ডিত অংশ -১ টি।
গৃহীত ব্যবস্থা ও আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
