ঢাকাFriday , 8 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন…নজরুল ইসলাম খান

Mahamudul Hasan Babu
May 8, 2026 2:02 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানকে জামালপুরে ইসলামপুর উপজেলা সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮মে) বিকেলে ইসলামপুর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা,কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকার ও জনগণকে পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজ করতে হবে,যাতে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হয়। কৃষকদের সহযোগিতা করতে হবে যেন তারা লাভজনক কৃষিকাজে উৎসাহিত হন। সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়ে মতভেদ থাকতে পারে তবে সময়ের সঙ্গে এসব প্রকল্পের সুফল দেশবাসী ভোগ করবে।

ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, ওরা ১১ জন স্মৃতি পরিষদ-এর সভাপতি শিক্ষানুরাগী শরিফুল ইসলাম খান ফরহাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির- অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।