রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে হত দরিদ্র পরিবার গুলোর মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। সরকারের এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৯৪৩টি তালিকাভুক্ত পরিবারকে ১০ কেজি হারে চাল দেওয়া হয়েছে।
গত ১৩ ও ১৪ মার্চ উলিয়া ঘাট ও সাপধরী ইউনিয়ন পরিষদ (অস্থায়ী কার্যালয়) প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়।
সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল-এর সার্বিক সহযোগিতায় চাল বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ত্রাণ বিতরণকালে ট্যাগ অফিসার মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল আলম,প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল ওয়াদুদ ও এমপির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নাছিমা বেগম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সরকারি এই খাদ্য সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছে।
