ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে ভ্রাম্যমাণ অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে পড়িয়ে ধ্বংস 

Mahamudul Hasan Babu
August 6, 2026 4:11 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :  রংপুরের পীরগঞ্জ উপজেলায় দেশীয়মাছের প্রজনন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও জলজ জীব বৈচিত্য রক্ষায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগেভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার উপজেলার মিঠিপুর ইউনিয়নের ভেলামারি জলাশয় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৩৫টি চায়নাদুয়ারী কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো ঘটনাস্থলেই জনসম্মুখে আগুনে পুড়িয়েধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.কাওসার হোসেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগের সংশ্লিষ্টকর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অবৈধ চায়না দয়ারীকারেন্ট জাল ব্যবহার করে মাছ আহরণ দেশীয় মাছের প্রজনন ব্যাহত করে এবং জলজ জীববৈচিত্যেরওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধেনিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। পীরগঞ্জ উপজেলাসিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন জানান, দেশীয় মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষায়অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে উপজেলা মৎস্য বিভাগের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগতব্যবস্থা গ্রহণ করা হবে।