ঢাকাSunday , 7 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর  সদর থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহউদ্দিনকে বিদায় সংবর্ধনা

Mahamudul Hasan Babu
December 7, 2025 1:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহউদ্দিনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, বিদায়ী ওসি শেখ মেজবাহউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান।

বক্তারা বিদায়ী ওসির কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং তাঁর আগামীর কর্মজীবনের সফলতা কামনা করেন। পরে বিদায়ী কর্মকর্তার হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়।