ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 25, 2026 2:34 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ; মেহেরপুরের গাংনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি পণ্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে| গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে উপজেলার ৪ জন উদ্যোক্তা কৃষকদের মাঝে ভার্মি কম্পোষ্ট সার ˆতরীর মেশিন বিতরণ করা হয়|
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি পন্য বিতরণ করেন|
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সনজীব মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া, উপজেলা সমবায় অফিসার,গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান, গাংনী উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী, গাংনী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান, াংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল আওয়াল বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ|