ঢাকাFriday , 26 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় মাদক বিরোধী র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
June 26, 2026 9:28 am
Link Copied!

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি : জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এ স্লোগান নিয়ে মাগুরায় ২৬ জুন শুক্রবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মাদকবিরোধী র‍্যালি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাগুরা এ মাদকবিরোধি র‍্যালীর আয়োজন করে। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ থান্ডার খাইরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস কে ইফতেখার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানসহ অন্যরা। সভায় বক্তারা বলেন,আসুন মাদকমুক্ত থাকি মাদকের বিরুদ্ধে সোচ্চার হই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকাসক্তির দুষ্টু চক্র থেকে রক্ষা করি। বক্তারা আরো বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষে মাদকদ্রব্যের অপব্যবহার সম্পর্কে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।