ঢাকাWednesday , 4 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুছাপুর রংমালায় বিএনপির কার্যালয়ের উদ্বোধন

Mahamudul Hasan Babu
February 4, 2026 4:49 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা ৩নং ওয়ার্ডে রংমালা বাজারে বিএনপির কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।

মোহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। এ ছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে গুরুত্ব ও মর্যাদা প্রদান করেন। তাঁদের মধ্যে ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও রংমালা বিএনপি কার্যালয়ের প্রতিষ্ঠাতা আরিফুল হক আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজীজ আজমীর, রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনছার উল্লাহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, এক সময়ের যুবদল নেতা ওমর, সাবেক ছাত্রদলের আহ্বায়ক একরামুল হক মঞ্জু এবং সাবেক সদস্য সচিব এন আর রাজু।

সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন রামপুর ইউনিয়ন ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ইমরান হোসেন ইমরানসহ সেলিম, রাকিব, কবির, শাহিন, তানজীদ, হৃদয়, শুভ, সম্রাট, রিমন, রিতাত, ইমন কামাল, মুরাদ, বিজয়, সাইফ বিজয়, আরাফাত, অভি, শামীম, শুক্কুর, শরীফ, কামরুল, আলাউদ্দিন, পাভেল ও নুর করিম। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নতুন এই কার্যালয় স্থানীয় পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে।