ঢাকাSunday , 27 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে বিশ্ব নদী দিবস পালিত

Mahamudul Hasan Babu
September 27, 2026 8:00 am
Link Copied!

রওশন আলম, ডোমার (নীলফামারী) সংবাদদাতা:- “বন নেই, নদী নেই,পানি নেই তো জীবন নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নীলফামারীর ডোমারে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে দেওনাই নদী সুরক্ষা (রিভারাইন পিপল) কমিটির আয়োজনে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী হাজীপাড়া গ্রামে দেওনাই নদীর ধারে মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওনাই নদী সুরক্ষা (রিভারাইন পিপল) কমিটির আহবায়ক ও জেলা নদী সুরক্ষা কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ। বক্তব্য রাখেন, শালকী নদী সুরক্ষা কমিটির আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব সাংবাদিক জুলফিকার আলী ভুট্টো, দেওনাই চারালকাটা নদী সুরক্ষা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন সবুজ, সদস্য রওশন আলম পাপ্পু, আব্দুর রাজ্জাক রাজা, নুরুল ইসলাম, আব্দুল মজিদ, নুর আমিন, আবু বক্কর ছিদ্দিক প্রমূখ। বক্তারা নদী দখল, দুষন,খনন ও রক্ষার দাবী জানান।