এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ভোটের আর মাত্র কয়েক দিন বাকী। এরই মধ্যে দিনাজপুরের বিরলে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। সব জায়গায় প্রার্থীরাও নানা রকম অঙ্গীকারে ছুটছেন ভোটাদের দ্বারে দ্বারে।
বৃহস্পতিবার বিরলের বিভিন্ন এলাকার গণসংযোগ করেছেন, আসন্ন্ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ সেবক পার্টির চেয়ারম্যান ও জীবন মহল পার্ক এন্ড রিসোর্টের স্বত্ত¡াধিকারী মানবসেবক ড. আনোয়ার চৌধুরী জীবন। এসময় তিনি তাঁর জাহাজ প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের আহবান জানান।
গণসংযোগ শেষে ড. জীবন চৌধুরী সাংবাদিকদের বলেন, এর আগে আমি সংসদ সদস্য প্রার্থী হিসাবে ২ বার এ আসন থেকে নির্বাচন করেছিলাম। তবে এবার জনগণ বিপুল ভাবে আমাকে সমর্থন জানিয়েছেন। আমি যেখানেই যাচ্ছি, জনগণ আমাকে দারুণ ভাবে গ্রহন করছেন। তারা বলছেন, আপনি শিক্ষিত মানুষ। এর আগে আমরা আওয়ামীলীগ, বিএনপি, জামায়াতে ভোট দিয়েছি। আপনি একজন মানব সেবক মানুষ সতন্ত্র প্রার্থী হিসেবে এবারও দাঁড়িয়েছেন। তাই এবার আমরা আপনার জাহাজ মার্কায় ভোট দিবো।
তিনি জানান, আমি ২৫ বছর যাবত এই অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। জনগণ আগামী ১২ ফেব্রæয়ারী ভোটের মাধ্যমে আমাকে তার প্রতিদান দিবে ইনশাআল্লাহ্। আমি আশা করি ভোটের পরিবেশ ঠিক এবং সুষ্ঠু থাকলে এবার বিপুল ভোট জাহাজ মার্কার বিজয় হবে।
