ঢাকাSunday , 15 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে সড়কে ট্রলি চাপায় নিতহ-১

Mahamudul Hasan Babu
February 15, 2026 11:46 am
Link Copied!

স্টাফরিপোর্টার।। মাগুরার মহম্মদপুর উপজেলায় ট্রলি চাপায় ইয়াকুব শেখ (১৯) নামের যুবকের মৃত্যু হয়েছে।
(১৫) ফেব্রুয়ারি রোববার সকালে উপজেলার যশপুর ঈদগাহের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব উপজেলার বড়রিয়া গ্রামের মাদ্রাসা সংলগ্ন খালপাড় এলাকার সিদ্দিক শেখের ছেলে।
জানা গেছে, ঘটনার দিন সকালে কয়েকটি ট্রলি রাস্তায় একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য বেপরোয়া গতিতে পাল্লা দিচ্ছিল।

একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি যশপুর ঈদগাহের পাশে রাস্তার ধারের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলেই ট্রলিতে থাকা ইয়াকুব শেখের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। নিহতের পিতা সিদ্দিক শেখ জানান, ঘটনার দিন সকালে তার ছেলে আলোকদিয়া বাগবাড়িয়া ইটভাটায় ট্রলি নিয়ে ইট আনতে যাওয়ার সময় যশপুর সড়কে একটি শিশুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা স্থলে তার মৃত্যু হয়।

​এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান,”আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।