মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে মশা তাড়ানোর কয়েলের আগুনে ভূষ্মিভুত হয়েছে বসতবাড়ি। আগুনে গোয়াল ঘরে থাকা ২টি গরু পুড়ে ছাই। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মিভুত হয়েছে জানা গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার পাঁচগাচী ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের গ্রামের জয়দাল মিয়ার বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে,মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে বাড়ীটির ২টি টিনের ঘর, গোয়াল ঘর, ২টি গরু, ধান চাল, সন্তানদের পড়ালেখার বইপত্র অর্ধশতাধিক হাঁস মুরগি ও কবুতরসহ পরিবারটির ৫ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে।
ক্ষতিগ্রস্থ জয়দাল মিয়া বলেন, এশার নামাজ শেষে হঠাৎ আমার বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে ২টি ঘর ও গোয়াল ঘরে থাকা গরু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পথে বসেছি।
ইউনিয়নটির প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন সাংবাদিকদের বলেন, অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরেছি। পরিবারটিকে ঘরবাড়ী মেরামতে দ্রুত সময়ের মধ্যে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
