মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: কোস্টগার্ড এর অভিযানে দুই বনদস্যু গ্রেপ্তার
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) পৃথক পৃথক অভিযান চালিয়ে সুন্দরবনের দুর্ধর্ষ দুই বনদস্যু কে গ্রেপ্তার করেছে। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি সহ দস্যুদের কাছে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।
পশ্চিম জোনের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন তাদের নিয়মিত প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) সকালে সুন্দরবনের বাইনতলা খাল সংলগ্ন বনে অভিযান চালিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য সোহাগ হাওলাদার (৩৫) ও বাবুল সানা (৪২) কে আটক করা হয়। তাদের কাছে থাকা দু’টি এক নলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা ও পাঁচ রাউন্ড ফাঁকা গুলি, ৫ পিস ইয়াবা ও ১১০০ টাকা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে অন্য দস্যুরা পালিয়ে যায়। এসময় দস্যুদের আস্তানাটি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
আটক বনদস্যু সোহাগ হাওলাদারের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা ও বাবুল সানা’র বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়।
পৃথক একটি অভিযানে কোস্টগার্ড সদস্যরা বনদস্যু জোনাব বাহিনীর হাতে জিম্মি তিন জেলেকে উদ্ধার করেছে। এসময় একটি ডিঙ্গি নৌকা, ২ রাউন্ড তাজা গুলি,১ রাউন্ড ফাঁকা গুলি, ৩টি ওয়াকি টকি চার্জার, ৩ টি মোবাইল ব্যাটারী ও ১ টি কুঠার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জেলে ইন্তাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫) এর বাড়ি সাতক্ষীরা জেলার জেলার শ্যামনগর উপজেলায়। তাদের কে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বলে প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে।
দস্যু দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিং এ উল্লেখ করা হয়।
