ঢাকাSunday , 5 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে প্রণোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট তিল ও মুগফসলের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
April 5, 2026 2:25 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ-১/২৬ মৌসুমের প্রণোদনা কর্মসূচীর আওতায় পাট, তিল ও মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃষি প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা আরাফাত মিয়া, উপজেলা কৃষি অফিসের স্টাফ সেলিম রেজা প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলামসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ ।
উপজেলা কৃষি অফিষ সূত্রে জানা গেছে, ১২০০ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ১ কেজি পাট বীজ, ডিএপি ০৫ কেজি, এমওপি ০৫ কেজি সার এবং, ১৫০ জন কৃষক প্রতি ১ কেজি করে তিল ও ৫ কেজি করে মুগ ফসলের বীজ ,কৃষক প্রতি ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ০৫ কেজি বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান কৃষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই পাট বীজ সঠিক পদ্ধতিতে বপন করলে ফলন বেশী হবে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের জরীপ ও তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে সরকারী এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা ভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি প্রকৃত কৃষকদের মাঝে এসব সরকারিভাবে বিনামূল্যে বিতরণকৃত উপকরণ যেন সঠিকভাবে বিতরণ করা হয় সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে সতর্ক থাকতে কৃষি বিভাগকে নির্দেশনা প্রদান করেনএবং মনিটরিং করার জন্য পরামর্শ দেন।