ঢাকাSunday , 19 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় সুন্দরবনের মায়াবী হরিণ লোকালয় থেকে উদ্ধার পরে বনে মুক্ত 

Mahamudul Hasan Babu
April 19, 2026 5:14 pm
Link Copied!

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি: সুন্দরবনের  একটি মায়াবী হরিণ লোকালয় প্রবেশ করার পর বন নিয়ে কাজ করা সিপিজি ও ওয়াইল্ড টিমের সহযোগিতায় বনরক্ষীরা হরিণটি উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে শরণখোলা উপজেলার খুড়িয়িখালী গ্রামের  জামাল শিকদারের বাড়ির বাগান থেকে হরিণটি উদ্ধার করে।

বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব সুন্দরবনের শরণখোলা  রেঞ্জের বন সংলগ্ন ভোলা নদী আংশিক ভরে যাওয়ায় অনেক সময় বন থেকে সুন্দরবনের  মায়াবী হরিণ  নদী সাঁতরে লোকালয় ঢুকে পড়ে। ধারণা করা হচ্ছে ১৯ এপ্রিল গভীর রাতে  উপজেলার‌ খুড়িয়াখালী গ্রামের জামাল শিকদারের বাগান বাড়িতে ঢুকে পড়ে হরিণটি সকাল ৭টার দিকে বাড়ির লোকজন বাগানের মধ্যে হরিণটি দেখতে পেয়ে সুন্দরবনের উপর কাজ করা এমন সংগঠন সিপিজি টিমের ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দেয় পরে তারা বন রক্ষীদের সহযোগিতায় ওই বাড়ি থেকে উদ্ধার করে শরণখোলা রেঞ্জ নিয়ে আসে। অনেকের ধারণা খাবারের সন্ধানে অথবা রয়েল বেঙ্গল টাইগারের তাড়া খেয়ে লোকালয় ছুটে আসতে পারে।

পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান বলেন, বন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামের জামাল শিকদারের বাড়িতে একটি হরিণ প্রবেশ করেছে এমন খবরে বনরক্ষীদের মাধ্যমে ওয়াইল্ড টিমের সহযোগিতায় উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।