ঢাকাTuesday , 10 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 10, 2026 1:52 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাংনী উপজেলা ও পৌর শাখার আয়োজনে গাংনী বাজার বাসস্ট্যান্ড এ অবস্থিত গাংনী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় দলীয় অফিসে এসে শেষ হয়।
মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক এমপি ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এবং মেহেরপুর-২ গাংনী আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা আমজাদ হোসেনের নেতৃত্বে বিশাল সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ র‌্যালিতে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও একাধিকবারের ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান, মেহেরপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মতিউর রহমান মোল্লা, বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, মনিরুজ্জামান গাড্ডু, সাবেক ইউপি চেয়ারম্যান (মটমুড়া) সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা নাজমুল হোসাইনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ, অসংখ্য নারীকর্মী সমর্থক র‌্যালিতে অংশগ্রহন করে।