ঢাকাMonday , 20 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে অবৈধ জ্বালানি মজুদ: ৫১০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

Mahamudul Hasan Babu
April 20, 2026 2:20 pm
Link Copied!

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় অবৈধভাবে মজুদ রাখা ৫১০ লিটার ডিজেল ও অকটেন জব্দ করেছে প্রশাসন। এ সময় সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার উপজেলার ঘটখালি বাজার সংলগ্ন একটি দোকানে অভিযান চালিয়ে এ জ্বালানি তেল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দোকানটিতে অনুমোদন ছাড়া ডিজেল ও অকটেন মজুদ করে বিক্রি করা হচ্ছিল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে অবৈধ ব্যবসা কমবে এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে।