ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম বিএনপির নেতা মুকুলকে গুলি । ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড

Mahamudul Hasan Babu
April 21, 2026 4:53 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম বিএনপির নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যার অপচেষ্টা চালিয়েছে দৃর্বৃত্তরা।
আজ সোমবার ভোর ৫ টার সময় সাহারবাটি কাথুলী সড়কের ভাটপাড়া কাশেম মোড় নামক স্থানে এই গুলির ঘটনা ঘটে।
গুরুতর আহত মুকুল হোসেন (৫৫) গাংনী উপজেলার সাহারবাটি ্ইউনিয়নের সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে। হেটে যাওয়ার সময় পিছন থেকে আসা মোটর সাইকেল থেকে তার বুকে ও পিঠে ৫ টি গুলি করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সেখানেও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে পারিবারিক ভাবে জানা গেছে।
ঘটনার পরেই খবর পেয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছেছে। ঘটনাস্থল থেকে গুলির ৪ টি খোসা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, মুকুল হোসেনকে এর আগেও দুই দফায় বোমা হামলা চালিয়ে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছিল। ঘটনাস্থল থেকে ৪ টি গুলির খোষা উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মুকুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে এর আগেও দুই দফায় বোমা হামলা চালানো হয়েছিল । ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে সাহারবাটি গ্রাম আওয়ামীলীগের সভাপতি টোকনকে জিজ্ঞাসাবাদের জন্য গাংনী থানায় নিয়ে আসা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।