ঢাকাTuesday , 21 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি: রাতের আঁধারে প্রভাবশালী সিন্ডিকেটের বালু লুটের মহোৎসব

Mahamudul Hasan Babu
April 21, 2026 12:07 pm
Link Copied!

এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় পরিবেশ আইনকে প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, উত্তোলিত বালু পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের শ্যাম্বুপুর এলাকায় দেখা গেছে, মেহনাজ মীম কলেজের উত্তরের বিস্তীর্ণ ফসলি জমিতে গভীর রাতে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন চলছে। এতে করে কৃষিজমি মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন ভূমি অফিসের সহকারী আবুল কালামসহ উপজেলা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগে আরও উঠে এসেছে, মুরাদনগর উপজেলার ডালিম ও শহিদসহ ছালিয়াকান্দি গ্রামের কয়েকজন এই সিন্ডিকেটের মূল হোতা হিসেবে কাজ করছেন। তাদের নেতৃত্বে রাতভর ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করা হয় এবং ভোর হওয়ার আগেই পাইপ খুলে ফেলে প্রমাণ গোপনের চেষ্টা করা হয়।
এতে আশপাশের ফসলি জমি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জমি দেবে যাওয়া, মাটির উর্বরতা নষ্ট হওয়া এবং কৃষকদের আর্থিক ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি ড্রেজারের বিকট শব্দে এলাকাবাসীর রাতের ঘুম ব্যাহত হচ্ছে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করেছে।
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অবৈধ কার্যক্রম অব্যাহত রয়েছে—এমন অভিযোগও করেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, প্রভাবশালী এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছেন তারা। তাদের অভিযোগ, প্রশাসনের কিছু ব্যক্তিকে ‘ম্যানেজ’ করেই রাতের আঁধারে নির্বিঘ্নে বালু উত্তোলন চলছে।
ঘটনাস্থলে ছবি তুলতে গেলে ড্রেজার শ্রমিক শহিদুল ইসলাম সাংবাদিকদের বাধা দিয়ে বলেন,
“এটা আমাদের জায়গা, আমরা মাটি কাটছি—কেউ কিছু করতে পারবে না।”
অন্যদিকে অভিযুক্ত ডালিম দাবি করেন,
“আমরা কবরস্থানে মাটি দিচ্ছি। অন্য কোথাও দিলে সবকিছু ম্যানেজ করেই করব।”
এ ঘটনায় পরিবেশ রক্ষা ও কৃষিজমি বাঁচাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।