এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বিরলে পাকুড়া জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক কৃর্তক ছাত্র বলৎকারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত ১৯ এপ্রিল-২০২৬ ইং তারিখে ওই ছাত্রের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার সিংগুয়া সকদলডাঙ্গা গুচ্ছগ্রামের মোঃ আব্দুল বারেক এর ছেলে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ আজমাইন (৩২) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ৯(১) ধারায় বিরল থানার মামলা নং ১৯, ধারা- দায়ের করেছেন।
জানাগেছে, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র পাকুড়া মোড় সংলগ্ন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় এই নেক্কার জনক ছাত্র বলাৎকারের ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে বলৎকারের শিকার ওই ছাত্র দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ আজমাইন পলাতক রয়েছে।
ঘটনার বিষয়টি ওই মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ রবিউল ইসলাম নিশ্চিত করেছেন।
